ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

দেশে করোনায় মৃত‌্যু ৭ হাজার ছুঁই ছুঁই

ads

দেশে করোনায় মৃত‌্যু ৭ হাজার ছুঁই ছুঁই। এখন পর্যন্ত দেশে করোনায় মৃত‌্যু হয়েছে ৬ হাজার ৯৬৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে  ৩৭ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও  এক হাজার ৮৬১ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৫২জন।


ads
ads
ads

Our Facebook Page